অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষের বইয়ের তালিকা লিস্ট বিষয় কোড সহ জানানো হবে। অনেকেই ভর্তি হওয়ার পরে বইয়ের নাম গুলো জানেনা।
ভর্তি হওয়ার পরে বইগুলোর নাম জানা প্রয়োজন এবং সেই বইগুলো সংগ্রহ করে ভালোভাবে লেখাপড়া করা প্রয়োজন। তাহলে চলুন জেনে নেওয়া যাক অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের বইয়ের নাম গুলো।
অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা
অনার্স প্রথম বর্ষের মোট আটটি বই রয়েছে এর মধ্যে চারটি মেজর এবং তিনটি নন মেজর। মেজর সাবজেক্ট গুলোর সাথে যে কোন একটি নন মেজর বাছাই করে নিতে হবে এবং তার সাথে আরেকটি বাধ্যতামূলক সাবজেক্ট থাকে সব মিলিয়ে ছয়টি বই পড়তে হবে।
| ক্রঃ নঃ | বইয়ের নাম | বিষয় কোড |
|---|---|---|
| ১ | বাংলাদেশ এবং বাঙ্গালির ইতিহাস ও সংস্কৃতি | ২১১০০১ |
| ২ | বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা | ২১১০০৩ |
| ৩ | বাংলা কবিতা (১) | ২১১০০৫ |
| ৪ | বাংলা উপন্যাস (১) | ২১১০০৭ |
| ৫ | সমাজবিজ্ঞান পরিচিতি | ২১১০০৯ |
| ৬ | সমাজকর্ম পরিচিতি | ২১১২১১১ |
| ৭ | রাজনৈতিক তত্ত্ব পরিচিতি | ২১২৯০৯ |
| ৮ | স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | ২১১৫০১ |
তিনটি নন মেজর সাবজেক্টের মধ্যেই আপনাদের পছন্দ মত যেকোন একটি বাছাই করে নিবেন। বাছাই করার আগে ভেবে নিবেন পরে এটি পরিবর্তন করা সম্ভব নয়।
অনার্স ২য় বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা
অনার্স দ্বিতীয় বর্ষে আটটি সাবজেক্ট রয়েছে এর মধ্যে থেকে English Compulsory সাবজেক্টটি বাধ্যতামূলক সবার জন্য। নিচে অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা দেওয়া হলো:
| ক্রঃ নঃ | বইয়ের নাম | বিষয় কোড |
|---|---|---|
| ১ | বাংলাদেশের সাহিত্যের ইতিহাস (১) | ২২১০০১ |
| ২ | মধ্যযুগের কবিতা | ২২১০০৩ |
| ৩ | বাংলা কবিতা (২) | ২২১০০৫ |
| ৪ | বাংলা নাটক (১) | ২২১১০৭ |
| ৫ | English Compulsory | ২২১১০৯ |
| ৬ | বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি | ২২২১১৫ |
| ৭ | বাংলাদেশের সমাজবিজ্ঞান | ২২২০০৯ |
| ৮ | রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা | ২২১৯০৯ |
যেহেতু প্রথম বর্ষে ইংরেজি থাকেনা সেজন্য দ্বিতীয় বর্ষে গিয়ে বাধ্যতামূলক ইংরেজি সাবজেক্ট অনেকের কাছেই কঠিন হতে পারে তাই এটার জন্য ভালো প্রস্তুতি নিতে হবে।
অনার্স ৩য় বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা
অনার্স তৃতীয় বর্ষে মোট আটটি বই পড়তে হয় প্রতিটি বইয়ের নাম এবং বিষয় কোড নিচে দেওয়া হলো:
| ক্রঃ নঃ | বইয়ের নাম | বিষয় কোড |
|---|---|---|
| ১ | বাংলা সাহিত্যের ইতিহাস (২) | ২৩১০০১ |
| ২ | প্রাচীন ও মধ্যযুগের কবিতা | ২৩১০০৩ |
| ৩ | বাংলা ছোট গল্প (১) | ২৩১০০৫ |
| ৪ | ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য | ২৩১০০৭ |
| ৫ | রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার ও ছন্দ | ২৩১০০৯ |
| ৬ | বাংলা প্রবন্ধ (১) | ২৩১০১১ |
| ৭ | বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য | ২৩১০১৩ |
| ৮ | বাংলা উপন্যাস (২) | ২৩১০১৫ |
প্রতিটি বইয়ের নাম বিষয় কোড সহ উল্লেখ করা হয়েছে এতে করে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে এবং বই সংগ্রহ করতে পারবেন সহজেই।
অনার্স ৪র্থ বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা
অনার্স চতুর্থ বর্ষের মোট নয়টি বই রয়েছে এবং অনার্স চতুর্থ বর্ষে যেহেতু শেষ সেজন্য মৌখিক ভাইভা পরীক্ষা রয়েছে। অনার্স চতুর্থ বর্ষের সবগুলো বইয়ের নাম নিচে দেওয়া হলো:
| ক্রঃ নঃ | বইয়ের নাম | বিষয় কোড |
|---|---|---|
| ১ | বাংলা সাহিত্যের ইতিহাস (৩) | ২৪১০০১ |
| ২ | বাংলা উপন্যাস (৩) | ২১১০০৩ |
| ৩ | পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি | ২৪১০০৫ |
| ৪ | বাংলা নাটক (২) | ২৪১০০৭ |
| ৫ | অনুবাদে চিরায়ত সাহিত্য | ২৪১০০৯ |
| ৬ | বাংলা ছোট গল্প (২) | ২৪১০১১ |
| ৭ | বাংলা কবিতা (৩) | ২৪১০১৩ |
| ৮ | ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান | ২৪১০১৫ |
| ৯ | বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য | ২৪১০১৭ |
এখানে নয়টি বইয়ের নাম এবং বিষয় কোড দেওয়া হলো তবে মৌখিক ভাইভা পরীক্ষার বিষয় কোড রয়েছে তা হল ২৪১০১৮ আর এই বইগুলো পড়ার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া সমাপ্ত হয়ে যায়।
বাংলা নিয়ে অনার্স করলে কি হওয়া যায়
বাংলা দিয়ে অনার্স করার আগে অনেকেই চিন্তা করেন বাংলা নিয়ে অনার্স করলে কি কি হওয়া যায়। বাংলা নিয়ে অনার্স করলে অনেক কিছুই হওয়া যায় যেমন,
- স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- সাংবাদিকতা
- বিভিন্ন সেক্টরে বিসিএস ক্যাডার
- সংবাদ উপস্থাপনা
- লেখক হওয়া যায়
- ব্যাংকার হওয়া যায়
- স্ক্রিপ্ট এবং কনটেন্ট রাইটার
- বিভিন্ন গবেষণা সংস্থায় চাকরি
- বই প্রকাশনা সেক্টরে কাজ করা যায়
- বিভিন্ন কর্পোরেট জব
তবে অবশ্যই মনে রাখতে হবে শুধুমাত্র কোন এবং সার্টিফিকেট আপনাকে চাকরি দিবেনা। লেখাপড়ার পাশাপাশি আরো অনেক স্কিল থাকা প্রয়োজন যেগুলো বর্তমান চাকরির বাজারে প্রয়োজন হয়।
বাংলায় অনার্স করে কোন কোন বিষয়ে মাস্টার্স করা যায়
বাংলায় অনার্স করার পরে বাংলা সহ আরো অন্যান্য বিষয়ে মাস্টার্স করা যায় যেমন, ভাষাতত্ত্ব, গণমাধ্যম ও সাংবাদিকতা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইতিহাস, ডেভেলপমেন্ট স্টাডিস ইত্যাদি।
বিশ্ববিদ্যালয় ভেদে আরো অনেক সাবজেক্ট এই মাস্টার্স করা যায় তবে সবচেয়ে ভালো হয় আপনি যে বিষয়ে অনার্স করেছেন সে বিষয়ে মাস্টার্স করার।
তারপরেও যেহেতু সবার মত ভিন্ন থাকে তাই যেগুলো বিষয়ে মাস্টার্স করা যাবে সেগুলো বিষয়ের মধ্যে ইচ্ছামত যেকোন একটাতে মাস্টার্স করতে পারে।
বাংলা অনার্স করা কি অনেক কঠিন
লেখাপড়া কঠিন না সহজ এটা নির্ভর করবে আপনি কিভাবে লেখাপড়া করছেন যদি ভালোভাবে লেখাপড়া করেন তাহলে সেটা সহজ হবে আর যদি ভালোমতো না করেন তাহলে অবশ্যই কঠিন হবে।
অনার্সে অনেকগুলো বিভাগ থাকে এর মধ্যে থেকে বাংলা তুলনামূলক একটু কঠিন মনে হয়। তবে কোন স্টুডেন্ট ভর্তি হওয়ার পর থেকে পরীক্ষার আগ পর্যন্ত যদি মনোযোগ সহকারে ভালোভাবে পড়ে তাহলে অনেকটাই সহজ হবে।
লেখকের মন্তব্য
তো আশা করছি আপনারা জানতে পেরেছেন অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের সবগুলো বইয়ের নাম এবং বিষয় কোড। আশা করছি এখন আপনাদের বই সংগ্রহ করতে অনেকটা সুবিধা হবে এবং ভালোভাবে পড়তে পারবেন।
তারপরও যদি আপনাদের এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে সেটা আমাদেরকে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন বিভাগের বইয়ের তালিকা নাম জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।