ঢাকা টু কক্সবাজার বিমান সময়সূচী, বিমানের ভাড়ার তালিকা, টিকিট কাটার নিয়ম এবং বিমানের মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার যেতে কতক্ষণ সময় লাগে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আজকের এই পোস্টের মাধ্যমে জানাবো।
তবে এখানে যে সময়সূচী এবং টিকিটের মূল্য দেওয়া হবে এগুলো অনেক সময় পরিবর্তন হতে পারে তাই যখন আপনি যাবেন তখন আরো ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন।
ঢাকা টু কক্সবাজার বিমান সময়সূচী ২০২৬
ঢাকা টু কক্সবাজার বেশ কয়েকটি বিমান চলাচল করে থাকে। প্রতিটি বিমান তাদের নির্ধারিত সময়সূচী অনুযায়ী ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা টু কক্সবাজার বিমানের সময়সূচী নিচে দেওয়া হলো:
| বিমান | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | সময় লাগে |
|---|---|---|---|
| ইউএস-বাংলা এয়ারলাইন্স | সকাল ৭:১৫ মিনিট | সকাল ৮:২০ মিনিট | ১ ঘন্টা ০৫ মিনিট |
| বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | দুপুর ৩:৩০ মিনিট | বিকাল ৪:৪৫ মিনিট | ১ ঘন্টা ১৫ মিনিট |
| নভো এয়ার | সকাল ১০:৩০ মিনিট | সকাল ১১:৩৫ মিনিট | ১ ঘন্টা ০৫ মিনিট |
| এয়ার অ্যাস্ট্রা | দুপুর ১:৪০ মিনিট | দুপুর ২:৪৫ মিনিট | ১ ঘন্টা ০৫ মিনিট |
এখানে শুধুমাত্র দিন এবং রাতের একটি সময়সূচি দেওয়া হয়েছে তবে ২৪ ঘন্টার মধ্যে বেশ অনেকবার একই কোম্পানির বিমান ঢাকা টু কক্সবাজার যাওয়া আসা করে।
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত টাকা
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ট্রিপ এবং টিকিটের ধরনের উপর নির্ভর করে সর্বনিম্ন ৫০০০ টাকা থেকে সর্বোচ্চ ১১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ভাড়ার তালিকা গুলো নিচে দেওয়া হলো:
| বিমান | ইকোনমি | বিজনেস |
|---|---|---|
| ইউএস-বাংলা এয়ারলাইন্স | ৭,০৪৯ টাকা | ১১,৫৫০ টাকা |
| বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ৫,৩৪৯ টাকা | ৭,৭৪৯ টাকা |
| নভো এয়ার | ৬,৪৪৯ টাকা | ১১,৫৫০টাকা |
| এয়ার অ্যাস্ট্রা | ৭,০৪৯ টাকা | ১১,৫৫০ টাকা |
বিমানের টিকিটের মূল্য বিভিন্ন সময় পরিবর্তন হয়ে থাকে এবং বিভিন্ন কোম্পানির বিমানের ভাড়ার ভিন্নতা রয়েছে তাই টিকিট কাটার আগে অবশ্যই বর্তমান টিকিট মূল্য জেনে নিতে হবে।
ঢাকা টু কক্সবাজার বিমান টিকেট কাটার নিয়ম
ঢাকা টু কক্সবাজার বিমানের টিকেট অনলাইনের মাধ্যমে খুব সহজেই কিছু নিয়ম ফলো করে বুকিং দেওয়া যায়। যদি নিজেরা অনলাইনে মাধ্যমে না পারেন তাহলে অন্য কারো থেকে টিকিট কেটে নিতে পারবেন।
অনলাইনের মাধ্যমে যেভাবে ঢাকা টু কক্সবাজার বিমানের টিকিট কাটবেন সেই নিয়মগুলো নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
১. যে বিমানের টিকিট বুকিং দিবেন সে বিমানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন যেমন ধরেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকিট কাটবেন তাহলে biman-airlines.com এই ওয়েবসাইটের মধ্যে যাবেন।
২. ওয়েবসাইটের হোমপেজে Book Flight অপশন সিলেক্ট করা থাকবে এবং আরো কিছু অপশন থাকবে সেগুলো আপনাদেরকে করতে আমি যেমন One Way, Round Way, Multi City. শুধুমাত্র যাওয়ার টিকিট কাটলে One Way যাওয়া এবং আসার একসাথে কাটলে Round Way এক টিকিট দিয়ে একাধিক সিটিতে বিমানের মাধ্যমে যেতে চাইলে Multi City সিলেক্ট করবেন।
৩. এবার বিমানবন্দর নির্বাচন করতে হবে সেজন্য প্রথমে ঢাকা নির্বাচন করবেন তারপরে কক্সবাজার নির্বাচন করবেন। One Way নির্বাচন করলে শুধুমাত্র একটি তারিখ সিলেক্ট করতে হবে। Round Way নির্বাচন করলে যাওয়া ও আসার দুইটি তারিখ সিলেক্ট করতে হবে। যাত্রী সংখ্যা নির্বাচন করে সার্চ বাটনে ক্লিক করতে হবে।
৪. সময়সূচী দেখানো হবে পছন্দের সময় অনুযায়ী বিমানের টিকিট বুকিং দেওয়ার জন্য টিকিটের মূল্যের উপর ক্লিক করতে হবে।
৫. কয়েক ধরনের সিট থাকবে পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে হবে। তবে যেটা সোল্ড আউট হয়ে যাবে সেটা সিলেক্ট করতে পারবেন না। 
৬. পরবর্তী ধাপে সবগুলো তথ্য দেখতে পাবেন এবং নিচের দিকে Continue to Passengers বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
৭. এই ধাপে যাত্রীর তথ্য দিতে হবে যেমন নামের টাইটেল, নাম, জন্ম তারিখ এবং জেন্ডার। পাশাপাশি যোগাযোগ ইনফরমেশন যেমন মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস। সবকিছু সঠিকভাবে দিয়ে Continue to Seat Selaction বাটনে ক্লিক করবেন।
৮. এবার আপনার পছন্দ অনুযায়ী ফাঁকা রয়েছে এরকম সিট নির্বাচন করবেন। যদি একসাথে দুই জনের টিকিট কাটিং তাহলে একসাথে দুইটা সিট নির্বাচন করতে হবে।
৯. টিকিটের মূল্য পেমেন্ট করতে হবে সেজন্য যেকোন একটি পেমেন্ট এর মাধ্যমে নির্বাচন করে নির্দিষ্ট পরিমাণ টিকিটের মূল্য পেমেন্ট করে দিবেন।
তাহলেই ঢাকা টু কক্সবাজার বিমানের টিকিট কাটা সম্পূর্ণ হয়ে যাবে এবং টিকিটের একটি অনলাইন কপি দিয়ে দেওয়া হবে সেটা মোবাইলে ডাউনলোড করে রেখে দিবেন। আর এই টিকিটের মাধ্যমে বিমান ভ্রমন করতে পারবেন।
ঢাকা টু কক্সবাজার বিমানে যেতে কি কি ডকুমেন্টস লাগে
ঢাকা টু কক্সবাজার বিমানে যাওয়ার জন্য তেমন কোন ডকুমেন্টস লাগে না শুধুমাত্র সাথে করে নিজের এনআইডি কার্ড রাখতে পারেন। এটা যেহেতু অভ্যন্তরীণ ফ্লাইট তাই এখানে কোন ধরনের পাসপোর্ট বা অন্য কোন ডকুমেন্টস প্রয়োজন হয় না। শুধুমাত্র টিকিট কাটবেন আর সেই টিকিটের মাধ্যমে ঢাকা টু কক্সবাজার যেতে পারবেন।
ঢাকা টু কক্সবাজার বিমানে যেতে কত সময় লাগে
ঢাকা টু কক্সবাজার বিভিন্ন বিমানের মাধ্যমে যেতে সর্বনিম্ন ১ ঘন্টা ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত সময় লাগে।
বিমানের টিকেট কাটার ওয়েবসাইট
প্রতিটি বিমানের একটি করে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেগুলো ওয়েবসাইটের মাধ্যমে বিমানের টিকিট কাটা যায় যেগুলো ওয়েবসাইটের মাধ্যমে বিমানের টিকিট কাটা যায় সেগুলো ওয়েবসাইটের তালিকা দেওয়া হলো:
| বিমানের নাম | ওয়েবসাইট |
|---|---|
| বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | biman-airlines.com |
| ইউএস-বাংলা এয়ারলাইন্স | usbair.com |
| নভো এয়ার | flynovoair.com |
| এয়ার অ্যাস্ট্রা | airastra.com |
| গো যায়ান | gozayaan.com |
| এয়ার পাজ | airpaz.com |
উপরের চারটি ওয়েবসাইট শুধুমাত্র নির্দিষ্ট বিমানের টিকিট কাটার জন্য আর নিচের দুইটি ওয়েবসাইট এর মাধ্যমে যেকোন বিমানের টিকিট কাটতে পারবেন।
কক্সবাজার বিমান ভ্রমণে কিছু তথ্য
ঢাকা টু কক্সবাজার বিমানের মাধ্যমে ভ্রমণ করতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া প্রয়োজন যা আপনার অনেকটা উপকারে আসবে। তথ্যগুলো হলো:
- টিকিটের সঠিক মূল্য ও সঠিক সময়সূচি জেনে নিতে হবে।
- নিজে টিকিট বুকিং দিতে পারলে নিজে দিবেন আর না পারলে বিশ্বস্ত দক্ষ কারো থেকে বুকিং দিয়ে নিবেন।
- নির্দিষ্ট ওজনের লাগেজ ও ব্যাগ নেওয়া যায় সেই পরিমাণ কত জেনে নিতে হবে।
- অভ্যন্তরীণ ভ্রমণের জন্য কোন ধরনের পাসপোর্ট প্রয়োজন নেই।
- নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সাথে রাখতে পারেন এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্টুডেন্ট আইডি কার্ড অথবা কর্মক্ষেত্রের আইডি কার্ড। যেকোনো একটি রাখলেই হবে।
- টিকিট বেশ কয়েকদিন আগে বুকিং করা ভালো কারণ শেষ মুহূর্তে বুকিং করলে ভাড়া বাড়তে পারে।
- ফ্লাইট ছাড়ার কমপক্ষে ১ ঘন্টা আগে বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন।
- যদি কম টাকার মধ্যে বিমানে যেতে চান তাহলে অফ সিজনে যেতে পারেন তখন টিকিট মূল্য কিছুটা ছাড় দেওয়া হয়।
- অবৈধ কোন কিছুর নিজের কাছে অথবা ব্যাগে রাখা যাবে না।
- বিমানে উঠবেন এবং নির্দিষ্ট সিটে বসে সিট বেল্ট বেঁধে নিবেন।
- বিমানের মধ্যে কোন ধরনের বাজে কর্মকান্ড বা আচরণ করবেন না।
- নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেলে তাড়াহুড়ো না করে বিমান থেকে নেমে যাবেন।
বিমান থেকে নামার পরে যেকোন একটা হোটেলে উঠতে হবে তবে আপনারা অবশ্যই যে হোটেলে উঠবেন সেটা সম্পর্কে আগেই অনলাইনে মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে ভাড়া এবং পরিবেশ জেনে চাইলে আগেও বুকিং দিতে পারেন।
লেখকের মন্তব্য
আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন ঢাকা টু কক্সবাজার বিমানের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ আরো অনেকগুলো বিষয়ে যা আপনাদের প্লেন যাত্রায় অনেকটা উপকারে আসবে।
আর এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করতে পারেন এবং এরকম আরো বিভিন্ন জায়গার বিমানের সময়সূচী ও ভাড়া জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন।







