ঢাকা টু খুলনা ও খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা অনেকে জানতে চেয়ে থাকেন কিন্তু সঠিকভাবে কোথাও জানতে পারেন না তাই আপনাদেরকে আজকের এই পোষ্টের মাধ্যমে এগুলো বিষয়ে জানানোর চেষ্টা করব।
প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ে এক স্টেশন থেকে আরেকটি স্টেশন এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেয়া যাক ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী সহ আরো অনেক তথ্য।
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৬
ঢাকা টু খুলনা বর্তমানে তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস এবং জাহানাবাদ এক্সপ্রেস। এই তিনটি ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) | সকাল ৮:০০ মিনিট | দুপুর ৩:৪০ মিনিট | বুধবার | ৭ ঘন্টা ৪০ মিনিট |
| চিত্রা এক্সপ্রেস (৭৬৪) | সন্ধ্যা ৭:৩০ মিনিট | ভোর ৪:৪০ মিনিট | রবিবার | ৯ ঘন্টা ১০ মিনিট |
| জাহানাবাদ এক্সপ্রেস (৮২৬) | রাত ৮:০০ মিনিট | রাত ১১:৪৫ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ৪৫ মিনিট |
শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন এই ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে ঢাকা টু খুলনা রুটে যাত্রী সেবা দিয়ে থাকে।
খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬
দিন এবং রাতের বিভিন্ন সময়ে খুলনা টু ঢাকা তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো ট্রেনের নির্দিষ্ট সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) | সকাল ৬:০০ মিনিট | সকাল ৯:৪৫ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ৪৫ মিনিট |
| চিত্রা এক্সপ্রেস (৭৬৩) | সকাল ৯:০০ মিনিট | সন্ধ্যা ৬:০৫ মিনিট | রবিবার | ৯ ঘন্টা ০৫ মিনিট |
| সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) | রাত ৯:৪৫ মিনিট | ভোর ৫:১০ মিনিট | মঙ্গলবার | ৭ ঘন্টা ২৫ মিনিট |
খুলনা টু ঢাকা সকালে দুইটি ট্রেন থাকে এবং রাতের বেলা একটি ট্রেন থাকে আপনারা আপনাদের পছন্দমত সময়ে যেকোনো ট্রেনের মাধ্যমে খুলনা টু ঢাকা যেতে পারেন।
ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়া ২০২৬
ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়া ট্রেনের আসন বিভাগ অনুযায়ী নির্ধারণ হয়ে থাকে প্রতিটি ট্রেনে তিনটি করে আলাদা আলাদা আসন বিভাগ রয়েছে। নিচে প্রতিটি ট্রেনের আসন বিভাগ অনুযায়ী ভাড়ার তালিকা দেওয়া হলো:
সুন্দরবন এক্সপ্রেস এর ভাড়া
- শোভন চেয়ার – ৬২৫ টাকা
- স্নিগ্ধা – ১১৯৬ টাকা
- এসি সিট – ১৪৩২ টাকা
চিত্রা এক্সপ্রেস এর ভাড়া
- শোভন চেয়ার – ৬৮০ টাকা
- স্নিগ্ধা – ১৩০০ টাকা
- এসি বার্থ – ২৩৮৫ টাকা
জাহানাবাদ এক্সপ্রেস এর ভাড়া
- শোভন চেয়ার – ৪৪৫ টাকা
- স্নিগ্ধা – ৮৫১ টাকা
- এসি সিট – ১০১৮ টাকা
ঢাকা টু খুলনা ট্রেনের টিকিট কাটার নিয়ম
ঢাকা টু খুলনা ট্রেনের টিকিট ২ টি উপায়ে কাটতে পারবেন একটি হলো স্টেশনে থাকা কাউন্টার থেকে এবং বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে। কিভাবে অনলাইনে কাটবেন তা নিচে দেওয়া হলো:
১. প্রথমে গুগলে সার্চ করে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন তারপর সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিবেন এবং একাউন্টটি লগইন করে নিবেন।
২. ওয়েবসাইটের হোম পেজে একটি অপশন থাকবে সেখান থেকে ঢাকা টু খুলনা রুট সিলেক্ট করবেন এরপরে তারিখ সিলেক্ট করবেন এবং ট্রেনের ক্লাস সিলেক্ট করে ট্রেন সার্চ করবেন।
৩. তাহলে নির্দিষ্ট তারিখে যে কয়টি ট্রেন রয়েছে সবগুলো ট্রেনের নাম একসাথে চলে আসবে। সেখান থেকে যে ট্রেনের টিকিট কাটতে চাচ্ছেন সেই ট্রেনের নামের নিচে Book Now অপশনে প্রেস করবেন।
৪. একটি ট্রেনের অনেকগুলো কোচ থাকে কোচ অনুযায়ী সিট সাজানো থাকে প্রথমে কোচ নির্বাচন করবেন এরপর পছন্দ মত একটি সিট সিলেক্ট করবেন তারপরে কন্টিনিউ পার্সেস অপশনে প্রেস করবেন।
৫. মোবাইল নাম্বারে ৪ সংখ্যার ওটিপি কোড পাঠানো হবে সেই ওটিপি কোড বসিয়ে ভেরিফাই করে নিতে হবে। অবশ্যই সঠিক ওটিপি কোড বসাতে হবে নয়তো ভেরিফাই হবেনা।
৬. টিকিট যার নামে কাটা হবে তার নাম, মোবাইল নাম্বার এবং জিমেইল দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। তবে যার নামে একাউন্ট রয়েছে তার জন্য টিকিট হলে অটোমেটিক নাম এবং মোবাইল নাম্বার নিয়ে নিবে।
৭. যেকোনো একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের মূল্য পেমেন্ট করে দিতে হবে তাহলেই টিকিট কাটা সম্পূর্ণ হয়ে যাবে।
৮. পেমেন্ট করা হয়ে গেলে টিকিটের অনলাইন কপি দিয়ে দেওয়া হবে সেই টিকিট এর মাধ্যমেই নির্দিষ্ট টেনের মাধ্যমে ঢাকা টু খুলনা ট্রেন ভ্রমণ করতে পারবেন।
ঢাকা টু খুলনা ট্রেন স্টেশন লিস্ট
ঢাকা টু খুলনা রুটে যে ট্রেনগুলো চলাচল করে থাকে এগুলো ট্রেন অনেকগুলো স্টেশন হয়ে চলাচল করে নিচে প্রতিটি ট্রেনের স্টেশন লিস্ট গুলো দেওয়া হলো:
সুন্দরবন এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ভাংগা রেলওয়ে স্টেশন
- ফরিদপুর রেলওয়ে স্টেশন
- রাজবাড়ী রেলওয়ে স্টেশন
- পাংশা রেলওয়ে স্টেশন
- কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন
- পোড়াদহ রেলওয়ে স্টেশন
- আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন
- চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন
- দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন
- কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন
- মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশন
- যশোর রেলওয়ে স্টেশন
- নোয়াপাড়া রেলওয়ে স্টেশন
- দৌলতপুর রেলওয়ে স্টেশন
- খুলনা রেলওয়ে স্টেশন
চিত্রা এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর রেলওয়ে স্টেশন
- টাঙ্গাইল রেলওয়ে স্টেশন
- ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন
- এসএইচএম মনসুর আলী রেলওয়ে স্টেশন
- উল্লাপাড়া রেলওয়ে স্টেশন
- বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন
- চাটমোহর রেলওয়ে স্টেশন
- ঈশ্বরদী রেলওয়ে স্টেশন
- ভেড়ামারা রেলওয়ে স্টেশন
- পোড়াদহ রেলওয়ে স্টেশন
- আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন
- চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন
- কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন
- মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশন
- যশোর রেলওয়ে স্টেশন
- নোয়াপাড়া রেলওয়ে স্টেশন
- খুলনা রেলওয়ে স্টেশন
জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশন
- কাশিয়ানী রেলওয়ে স্টেশন
- লোহাগড়া রেলওয়ে স্টেশন
- নড়াইল রেলওয়ে স্টেশন
- সিঙ্গিয়া জংশন রেলওয়ে স্টেশন
- নোয়াপাড়া রেলওয়ে স্টেশন
- খুলনা রেলওয়ে স্টেশন
ঢাকা থেকে খুলনা যেতে কত সময় লাগে
ঢাকা টু খুলনা যেতে ট্রেনের মাধ্যমে সর্বনিম্ন ৩ ঘন্টা ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ৯ ঘন্টা ১০ মিনিট পর্যন্ত সময় লাগে। চিত্রা এক্সপ্রেস ট্রেনে গেলে সবচেয়ে বেশি সময় লাগে এবং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে গেলে সবচেয়ে কম সময় লাগে।
ঢাকা টু খুলনা কত কিলোমিটার
ঢাকা টু খুলনা এর আনুমানিক দূরত্ব ২১৯ কিলোমিটার। তবে এটা বিভিন্ন রুট হয়ে কম বেশি হতে পারে। যেমন সড়ক পথের দূরত্ব এক রকম হয় এবং রেলপথের দূরত্ব আরেকরকম হয়।
লেখকের মন্তব্য
আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা জানতে পেরেছেন ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ আরো বেশ কিছু বিষয় যেগুলো আপনাদের অনেকটা উপকারে আসবে।
ট্রেন ভ্রমণের সময় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর এরকম আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন।