সিলেট টু ময়মনসিংহ বাসের সময়সূচী, কত টাকা ভাড়া, টিকিট কাটার নিয়ম, কাউন্টার নাম্বার সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে আপনাদেরকে আজকের এই পোষ্টের মাধ্যমে জানাবো।
আপনারা যারা সিলেট টু ময়মনসিংহ বাসের মাধ্যমে যেতে চাচ্ছেন তাদের অবশ্যই আগে থেকে জেনে রাখা প্রয়োজন সঠিক সময়সূচী এবং সঠিক ভাড়া। তাহলে চলুন নিচের অংশ থেকে এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
সিলেট টু ময়মনসিংহ বাসের সময়সূচী ২০২৬
সিলেট টু ময়মনসিংহ ভ্রমণের জন্য অনেকগুলো বাস রয়েছে তবে অনলাইনে সবগুলো বাসের কোন তথ্য নেই শুধুমাত্র সাগরিকা এন্টারপ্রাইজ কোম্পানির বাস অনলাইনের মাধ্যমে বুকিং করা যায়। নিচে সিলেট টু ময়মনসিংহ বাসের সময়সূচি দেওয়া হলো:
| বাস কোম্পানি | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | সময় লাগে |
|---|---|---|---|
| সাগরিকা এন্টারপ্রাইজ | সকাল ৬:২০ মিনিট | দুপুর ৩:০০মিনিট | ৮ ঘন্টা ৪০ মিনিট |
| সাগরিকা এন্টারপ্রাইজ | সকাল ৬:৫০ মিনিট | দুপুর ২:৩০মিনিট | ৭ ঘন্টা ৪০ মিনিট |
| সাগরিকা এন্টারপ্রাইজ | সকাল ৯:৩০ মিনিট | বিকাল ৪:৩০ মিনিট | ৭ ঘন্টা ০০ মিনিট |
| সাগরিকা এন্টারপ্রাইজ | দুপুর ২:০০ মিনিট | রাত ৯:০০ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| সাগরিকা এন্টারপ্রাইজ | দুপুর ২:৪০ মিনিট | রাত ১০:৪০ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| সাগরিকা এন্টারপ্রাইজ | দুপুর ৩:২০ মিনিট | রাত ১০:২০ মিনিট | ৭ ঘন্টা ০০ মিনিট |
| সাগরিকা এন্টারপ্রাইজ | রাত ৯:৩০ মিনিট | ভোর ৫:০০ মিনিট | ৭ ঘন্টা ৩০ মিনিট |
এছাড়াও সিলেট টু ময়মনসিংহ আরো কোম্পানির বাস রয়েছে যেগুলো সিলেটের ও ময়মনসিংহের বিভিন্ন বাস কাউন্টার থেকে যাওয়া আশা করে থাকে।
সিলেট টু ময়মনসিংহ বাসের ভাড়া ২০২৬
যেহেতু সিলেট টু ময়মনসিংহ শুধুমাত্র একটি বাসের সময়সূচি দেওয়া হয়েছে সেজন্য সেই বাসের ভাড়া জানা প্রয়োজন। সিলেট টু ময়মনসিংহ বাসের ভাড়া হলো:
| বাস কোম্পানি | নন এসি ভাড়া | এসি ভাড়া |
|---|---|---|
| সাগরিকা এন্টারপ্রাইজ | ৬৫০ টাকা | ❌❌ |
সাগরিকা এন্টারপ্রাইজ বাসে শুধুমাত্র নন এসি সিট রয়েছে। এই বাসে যেহেতু এসি সিট থাকেনা তাই ভাড়া কম হয়ে থাকে তবে প্রতিনিয়ত বাসের ভাড়া পরিবর্তন হতে পারে।
সিলেট টু ময়মনসিংহ বাসের টিকিট কাটার নিয়ম
সিলেট টু ময়মনসিংহ বাসের টিকিট দুইটি উপায় কাটতে পারবেন একটি হলো সরাসরি বাস কাউন্টারে গিয়ে এবং আরেকটি হলো অনলাইনের মাধ্যমে। কাউন্টার থেকে টিকিট কাটার নিয়ম জানার প্রয়োজন পড়ে না কিন্তু অনলাইনে কাটতে গেলে নিয়ম জানতে হয়। তাই নিচে নিয়ম গুলো দেওয়া হলো:
১. প্রথমে আপনার মোবাইল ফোনে অথবা কম্পিউটার থেকে গুগলে সার্চ করবেন Shohoz.com তারপরে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে লগইন করে নিবেন।
২. সিলেট টু ময়মনসিংহ রুট নির্বাচন করবেন, তারিখ সিলেক্ট করবেন এরপরে Search অপশনে প্রেস করে পরবর্তীত ধাপে যেতে হবে।
৩. দিন এবং রাতের বিভিন্ন সময়ে চলাচল করে এরকম সবগুলো বাসের তালিকা চলে আসবে সেখান থেকে পছন্দের সময় অনুযায়ী সেই বাসের টিকিট কাটতে Book Ticket অপশনে প্রেস করবেন।
৪. আগে থেকে লগইন করা না থাকলে লগইন করে নিতে হবে।
৫. বোর্ডিং পয়েন্ট এবং ড্রপিং পয়েন্ট নির্বাচন করতে হবে তারপরে পছন্দ অনুযায়ী যেগুলো সিট ফাঁকা রয়েছে সেগুলোর মধ্যে যেকোন সিট নির্বাচন করতে হবে।
৬. যার নামে টিকিট কাটা হবে তার কিছু তথ্য দিতে হবে যেমন নাম, মোবাইল নাম্বার এবং জিমেইল ঠিকানা। অবশ্যই মোবাইল নাম্বার সেই ব্যক্তির নিজস্ব হতে হবে।
৭. টিকিট মূল্য পেমেন্ট করার জন্য যেকোনো একটি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করতে হবে যেমন বিকাশ নগদ, উপায়, রকেট যেকোনো একটার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টিকিটের মূল্য পেমেন্ট করে দিলেই টিকিট কাটা হয়ে যাবে।
টিকিট কাটা সম্পন্ন হয়ে গেলে টিকিটের অনলাইন কপি জিমেইল এ দিয়ে দেওয়া হবে সেটা সংগ্রহ করে রেখে দিলেই হয়ে যাবে। এছাড়াও মোবাইল নাম্বারে টিকিট কাটা হয়েছে এরকম মেসেজ দেওয়া হবে সেটাও মোবাইলে সেভ করে রাখতে পারেন।
সিলেট টু ময়মনসিংহ বাস কাউন্টার নাম্বার
সিলেট ময়মনসিংহ বাস কাউন্টার প্রতিটি বাসের কাউন্টার ভিন্ন হয়ে থাকে এবং প্রতিটি কাউন্টারের নাম্বার রয়েছে। নিচে বাসের কোম্পানি ও কাউন্টার নাম্বার দেওয়া হলো:
| বাস কোম্পানি | সিলেট কাউন্টার | ময়মনসিংহ কাউন্টার |
|---|---|---|
| সাগরিকা এন্টারপ্রাইজ | ০১৭১১৩৩১০২৬ | ০১৭১৬৭৯২৫৩৯ |
আপনাদেরকে যেকোন প্রয়োজনে এই দুইটি কাউন্টার নাম্বারে যোগাযোগ করে বাস সম্পর্কিত যেকোন বিষয়ে জেনে নিতে পারেন।
সিলেট টু ময়মনসিংহ কত কিলোমিটার
সিলেট টু ময়মনসিংহ এর আনুমানিক দূরত্ব ২০১ কিলোমিটার। তবে সিলেট টু ময়মনসিংহ যাওয়ার জন্য বিভিন্ন রুট থাকতে পারে সেই হিসেবে দূরত্ব কিছুটা কম বেশি হতে পারে।
সিলেট থেকে ময়মনসিংহ যেতে কতক্ষণ সময় লাগে
সিলেট থেকে ময়মনসিংহ বাসের মাধ্যমে যেতে বাস অনুযায়ী সর্বনিম্ন ৭ ঘন্টা থেকে ৮ ঘন্টা ৪০ মিনিট পর্যন্ত সময় লাগে।
তবে যেহেতু রাস্তায় অনেক সময় জ্যাম হতে পারে সেজন্য এই সময় আরো বেশি লাগতে পারে। আর যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে কম সময়েই পৌঁছে যাওয়া যায়।
লেখকের মন্তব্য
আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা জানতে পেরেছেন সিলেট টু ময়মনসিংহ বাসের সময়সূচি ও ভাড়া সহ এই সম্পর্কিত আরো অনেকগুলো বিষয়ে যা আপনাদের বাস যাত্রায় অনেকটা উপকারী হবে।
এই বিষয়ে যদি আপনাদের কোন মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন রুটের বাসের সময়সূচী ও ভাড়া জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন ধন্যবাদ।