ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন যোগ্যতা 2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি আবেদন যোগ্যতা, ভর্তি আবেদন করার নিয়ম, পড়ার খরচ এবং আসন সংখ্যা সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের এই তথ্যগুলো জানা প্রয়োজন তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কিত সকল তথ্য।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি 2026

রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজ এর সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর ভর্তি আবেদন শুরু ১০ই জুন ২০২৬ দুপুর ১২ টা থেকে ২০শে জুন ২০২৬ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান, কলা ও সমাজবিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিট ভুক্ত বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদী স্নাতক সম্মান শ্রেণীতে শিক্ষার্থীরা আবেদন করবে। যারা ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই নির্দিষ্ট তারিখের আগে ভর্তি আবেদন করবেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি আবেদন যোগ্যতা ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান, কলা ও সমাজবিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা এই তিনটি ইউনিটে আবেদন নেওয়া হবে এই তিনটি ইউনিটে আবেদন করার জন্য ন্যূনতম কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো যোগ্যতা গুলো কি তা নিচে দেওয়া হলো:

বিজ্ঞান ইউনিটে আবেদন যোগ্যতা

আবেদনকারীদের ২০২০ থেকে ২০২৩ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ অথবা ২০২৫ সালে বাংলাদেশের যেকোন শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় অথবা গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয়ে অথবা বিজ্ঞান শাখায় I

আরো পড়ুন:  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, টিউশন ফি ২০২৬

AL/A-Level অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ-এর যোগফল ন্যূনতম ৭.০ হতে হবে। IGCSE/O-level এবং IAL/A-Level অথবা সমমানের সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে। এছাড়া প্রার্থী যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক ঐ বিভাগের জন্য নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।

কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আবেদন যোগ্যতা

আবেদনকারীদের ২০২০ থেকে ২০২৩ সন পর্যন্ত মাধ্যমিক ও সমমান এবং ২০২৪ অথবা ২০২৫ সালে বাংলাদেশের যে-কোন শিক্ষা বোর্ডের মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম জেনারেল অথবা মানবিক শাখায়) অথবা IAL/A-Level অথবা সমমানের পরীক্ষা পাশের সনদধারী হতে হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বা সমমানের) পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম মোট জিপিএ ৬.০ হতে হবে। IGCSE/O-level এবং IAL/A-Level অথবা সমমানের সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে। এছাড়া ভর্তিপ্রার্থী যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাকে ঐ বিভাগের জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন যোগ্যতা

১. উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা/’এ’ লেভেল/বিজনেস ম্যানেজমেন্ট-এ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

২. ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ অথবা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, শুধু তারাই আবেদন করতে পারবে।

৩. যে সকল শিক্ষার্থী ব্যবসায় শিক্ষায় এবং বিজনেস ম্যানেজমেন্টে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উভয় মিলে ন্যূনতম জিপিএ ৬.৫০ পেয়েছে কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এই সকল যোগ্যতার পাশাপাশি আরো কিছু যোগ্যতার প্রয়োজন হতে পারে আপনারা সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর সাথে কথা বলে আরো বিস্তারিতভাবে জেনে নিতে পারেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি আবেদন করার নিয়ম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনলাইন ভর্তি আবেদন শুরু হয়ে গেছে তবে কিভাবে ভর্তি আবেদন করবেন সেটা অনেকেরই অজানা খুব সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করে আবেদন করতে পারবেন সেই নিয়ম নিচে দেওয়া হলো:

আরো পড়ুন:  ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি খরচ, সাবজেক্ট লিস্ট ২০২৬

১. প্রথমে মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে গুগলে গিয়ে Dhaka Central University লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন অথবা সরাসরি dcuadmission.org এই ওয়েবসাইটের মধ্যে যাবেন।ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি আবেদন করার নিয়ম

২. ওয়েবসাইটের হোম পেজে Apply Now বাটন থাকবে সেই বাটনে টাচ করবেন। তাহলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে।ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি আবেদন করার নিয়ম

৩. এইচএসসি পরীক্ষার তথ্যগুলো দিতে হবে যেমন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম ও পাসিং ইয়ার। সবগুলো সঠিকভাবে দিয়ে কন্টিনিউ বাটনে প্রেস করবেন।

৪. একইভাবে এসএসসি এর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম ও পাসিং ইয়ার সিলেক্ট করে কন্টিনিউ বাটনে প্রেস করতে হবে।

৫. শিক্ষার্থীর একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে সেজন্য আগে থেকে একটি ছবি তুলে সেটি মোবাইল অথবা কম্পিউটার রাখতে হবে।

৬. তিনটি ইউনিট থাকবে বিজ্ঞান, কলা ও সমাজবিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা এর মধ্যে থেকে যেকোনো একটি সিলেক্ট করতে হবে।

৭. ওয়েবসাইটে প্রোফাইল ক্রিয়েশন অপশন আসবে সেখান মোবাইল নাম্বার, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনে প্রেস করতে হবে।

৮. এতক্ষণ যে তথ্যগুলো দেওয়া হয়েছে সবগুলো একসাথে দেখানো হবে। সবগুলো ভালোভাবে দেখে নিতে হবে কোন তথ্য ভুল রয়েছে কিনা যদি ভুল থাকে তাহলে সেটা সংশোধন করতে হবে আর যদি কোন কিছু ভুল না থাকে তাহলে সাবমিট বাটনে প্রেস করতে হবে।

৯. এবার যে কোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি পেমেন্ট করতে হবে। আবেদন ফি পেমেন্ট করা হয়ে গেলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে। এভাবেই খুব সহজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি আবেদন করতে পারবেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আবেদন ফি কত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তিনটি ইউনিটের আবেদন কি ৮০০ টাকা। যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তখন যেকোনো একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই আবেদন ফি জমা দিতে হবে।

আরো পড়ুন:  অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পড়ার খরচ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর চার বছরের শুধুমাত্র একাডেমিক খরচ ৫০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা হয়ে থাকে। এছাড়াও একাডেমিক খরচ বাদে থাকা খাওয়া এবং অন্যান্য আরো খরচ রয়েছে যেগুলো একজন শিক্ষার্থী কিভাবে থাকবে কিভাবে খাবে এবং ব্যক্তিগত খরচ কিভাবে করবে সেটার উপর নির্ভর করে।

যেমন কোন শিক্ষার্থী যদি ইউনিভার্সিটি এর ক্যাম্পাসে হলে থাকে তাহলে খরচ কম হবে আর যদি কেউ বাইরে কোন ম্যাচে থাকে তাহলে খরচ বেশি হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর একাডেমিক খরচ তুলনামূল কম হয়ে থাকে শুধুমাত্র থাকা খাওয়া এবং ব্যক্তিগত অন্যান্য খরচ এর জন্য পড়ার খরচ বেশি হয়ে থাকে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসন সংখ্যা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ৭টি সরকারি গঠিত হওয়ায় প্রতিটি কলেজের আসন সংখ্যা আলাদা আলাদা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর সেই সাতটি কলেজের আসন সংখ্যার তালিকা নিচে দেওয়া হলো:

কলেজ নাম আসন সংখ্যা
ঢাকা কলেজ ১৭০০ টি
সরকারি তিতুমীর কলেজ ২০২০ টি
ইডেন মহিলা কলেজ ২০৮০ টি
মিরপুর সরকারি বাংলা কলেজ ১৭৫০ টি
কবি নজরুল সরকারি কলেজ ১৩১০ টি
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ১১৪০ টি
বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ ১৩২০ টি

প্রতিটি কলেজের আলাদা তিনটি অনুষদে উপরোক্ত পরিমাণ আসন সংখ্যা রয়েছে। সবচেয়ে বেশি আসন রয়েছে বিজ্ঞান অনুষদে। আর সবচেয়ে কম আসন রয়েছে ব্যবসায় শিক্ষা অনুষদে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যোগাযোগ মাধ্যম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য নিচে দেওয়া যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করতে পারেন।

মোবাইল নাম্বার: ০১৭০৭৭৭২০০৮১, ১০১৫৬৮০৮৪২৫৪

ইমেইল: dcuadmission26@gmail.com

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ওয়েবসাইট

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর ওয়েবসাইট গুলো হলো:

অফিসিয়াল ওয়েবসাইট:  https://dcu.ac.bd

এডমিশন ওয়েবসাইট: dcuadmission.org

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা জানতে পেরেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি সম্পর্কিত সকল তথ্য যা আপনাদের ভর্তি হতে অনেকটা সহযোগিতা করবেন। তারপরেও যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

এবং আমরা এরকম আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য দিয়ে থাকি তাই আপনারা আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের আর্টিকেল এখানে শেষ করছি।

Rate this post

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment