জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, পড়ার খরচ, সাবজেক্ট লিস্ট এবং এই বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এই সবগুলো বিষয়ে আপনাদেরকে আজকের এই পোষ্টের মাধ্যমে জানাবো।
অনেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন দেখে থাকেন এজন্য যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখনই আবেদন করতে হবে তাহলে চলুন নিচের অংশ থেকে এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ তারিখ ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার সকাল ৮ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ করে ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে।
এবং একই দিন অর্থাৎ ২৪ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৮ ঘটিকা হতে দুপুর ৩ ঘটিকা পর্যন্ত সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে। অবশ্যই নির্দিষ্ট সময়ের আগেই ভর্তির জন্য আবেদন করবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৬ – জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা কিছুটা ভিন্ন হয়ে থাকে। নিচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা গুলো দেওয়া হলো:
| ইউনিট/বিভাগ | ন্যূনতম যোগ্যতা |
|---|---|
| ইউনিট-A (বিজ্ঞান শাখা) | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫০ এর নিচে নয়। |
| ইউনিট-B (মানবিক শাখা) | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০ এর নিচে নয়। |
| ইউনিট-C (বাণিজ্য শাখা) | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০ এর নিচে নয়। |
| সংগীত, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০ এর নিচে নয়। |
| ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য বিভাগ | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০ এর নিচে নয়। |
উপরোক্ত যোগ্যতাগুলো থাকলে নির্দিষ্ট বিভাগে ভর্তি হতে পারবেন তাই যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট ইউনিট বা বিভাগে আবেদন করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি অনুষদ বা বিভাগহ অনুযায়ী ১০,৬৩০ টাকা থেকে ১২,৬৩০ টাকা পর্যন্ত।বিভাগ অনুযায়ী ভর্তি ফি তালিকা নিচে দেওয়া হলো:
| অনুষদ/ইনস্টিটিউট/বিভাগ | মোট ভর্তি ফি |
|---|---|
| বিজ্ঞান অনুষদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ | ১২,৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাস ফিসহ) |
| বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য | ১০,৬৩০ টাকা |
| কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ এবং ইনস্টিটিউটসমূহের জন্য (ফিল্ম এন্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতিত) | ১০,৬৩০ টাকা |
| ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগ | ১২,৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাস ফিসহ) |
| চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য | ১২,৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাস ফিসহ) |
অনলাইনে ভর্তি আবেদন করার জন্য ৯০০ টাকা থেকে ১০১০ টাকা আবেদন ফি দিতে হবে এরপরে সবকিছু ঠিক থাকলে ভর্তি ফি দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে প্রতিবছরে ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত লেগে থাকে। আমাদের সকল বিভাগ এবং ইউনিটের ক্ষেত্রে খরচ এক রকম হয় না।
আর এই খরচ গুলো নির্ধারণ হয়ে থাকে রেজিস্ট্রেশন ফি, সেমিস্টার ফি, কোর্স ফি, সেমিনার ফি ও ল্যাব ফি এগুলো সেক্টরে। এছাড়াও প্রতিটি প্রতিটি শিক্ষার্থীর পার্সোনাল বিভিন্ন রকম খরচ হয়ে থাকে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন পদ্ধতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম হলো:
১. মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে গুগলে গিয়ে সার্চ করতে হবে Jagannath University Admission প্রথম ওয়েবসাইটের মধ্যে যেতে হবে অথবা সরাসরি jnuadmission.com এই ওয়েবসাইটে যাবেন।
২. এসএসসি রোল নাম্বার ও পাসিং ইয়ার দিবেন তারপরে এইচএসসি রোল নাম্বার ও বোর্ডের নাম সিলেক্ট করবেন এরপরে শিক্ষার্থীরা একটি মোবাইল নাম্বার দিয়ে Apply বাটনে প্রেস করবেন।
৩. এবার দেখতে পাবেন কোন কোন ইউনিটে আবেদন করতে পারবেন। পরবর্তী ধাপে যাওয়ার জন্য Confirmation বাটনে প্রেস করবেন।
৪. মোবাইল নাম্বারে পাসওয়ার্ড পাঠানো হবে। প্রথমে এইচএসসি রোল নাম্বার তারপরে এসএসসি রোল নাম্বার এবং মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।
৫. কোটা থাকলে সিলেক্ট করবেন না থাকলে করতে হবে না, পরীক্ষা কোশ্চেন বাংলা অথবা ইংরেজি সিলেক্ট করবেন।
৬. Apply বাটনে প্রেস করবেন তাহলে এপ্লাই হয়ে যাবে এরপরে পছন্দমত পরীক্ষার সেন্টার নির্বাচন করবেন।
৭. এবার আবেদন ফি দেওয়ার জন্য Pay Now বাটনে প্রেস করতে হবে ও মোবাইল ব্যাংকিং বিকাশ এর মাধ্যমে ১০১০ টাকা ফি পেমেন্ট করতে হবে।
৮. শিক্ষার্থীর একটি ছবি এবং নাম সিগনেচার আপলোড করতে হবে তাহলেই ভর্তি সম্পন্ন হয়ে যাবে। সেখান থেকে ভর্তি স্লিপ সংগ্রহ করে নিতে হবে।
এভাবেই খুব সহজে অনলাইনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন সম্পন্ন করতে পারবেন। যদি নিজে না পারেন তাহলে যারা অভিজ্ঞ রয়েছে তাদের থেকে করে নিতে পারে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট অনুযায়ী সাবজেক্ট আলাদা আলাদা হয়ে থাকে। প্রতিটি ইউনিটের সাবজেক্ট লিস্ট নিচে দেওয়া হলো:
A ইউনিট সাবজেক্ট লিস্ট
| ক্রম. | সাবজেক্ট |
|---|---|
| ১ | গণিত |
| ২ | রসায়ন |
| ৩ | পরিসংখ্যান |
| ৪ | পদার্থবিজ্ঞান |
| ৫ | উদ্ভিদবিজ্ঞান |
| ৬ | ভূগোল ও পরিবেশ |
| ৭ | মনোবিজ্ঞান |
| ৮ | অণুজীব বিজ্ঞান |
| ৯ | প্রাণিবিদ্যা |
| ১০ | ফার্মেসী |
| ১১ | প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান |
| ১২ | কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং |
| ১৩ | জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি |
B ইউনিট সাবজেক্ট লিস্ট
| ক্রম. | সাবজেক্ট |
|---|---|
| ১ | বাংলা |
| ২ | ইংরেজি |
| ৩ | ইতিহাস |
| ৪ | দর্শন |
| ৫ | আইন |
| ৬ | ইসলামিক স্টাডিজ |
| ৭ | অর্থনীতি |
| ৮ | রাষ্ট্রবিজ্ঞান |
| ৯ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি |
| ১০ | ভূমি ব্যবস্থাপনা ও আইন |
| ১১ | এডুকেশন (আই.ই.আর.) |
| ১২ | ইংলিশ ল্যাংগুয়েজ (আই.এম.এল.) |
| ১৩ | সমাজবিজ্ঞান |
| ১৪ | সমাজকর্ম |
| ১৫ | নৃবিজ্ঞান |
| ১৬ | লোকপ্রশাসন |
| ১৭ | গণযোগাযোগ ও সাংবাদিকতা |
C ইউনিট সাবজেক্ট লিস্ট
| ক্রম. | সাবজেক্ট |
|---|---|
| ১ | ম্যানেজমেন্ট স্টাডিজ |
| ২ | ফিন্যান্স |
| ৩ | মার্কেটিং |
| ৪ | একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর অবস্থিত ঠিকানা হলো: ৯-১০, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ঢাকা ১১০০, বাংলাদেশ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মধ্যে অবস্থিত একটি গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ মাধ্যম
যেকোন প্রয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো মাধ্যমে ব্যবহার করে।
ফোন নাম্বার: ০২৯৫৩৪২৫৫
মেইল: info@jnu.ac.bd
ওয়েবসাইট: jnu.ac.bd
লেখকের মন্তব্য
আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানতে পেরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি যোগ্যতা এবং পড়ার খরচ সহ আরো অনেকগুলো বিষয়ে যা আপনাদের ব্যক্তিগত অনেকটা উপকারে আসবে।
তারপরেও এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। ধন্যবাদ।


