গ্রীন ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, খরচ ২০২৬

গ্রীন ইউনিভার্সিটি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। অনেকের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছে রয়েছে কিন্তু ভর্তি যোগ্যতা, পড়ার খরচ, আবেদন পদ্ধতি, সাবজেক্ট লিস্ট এগুলো জানা থাকে না তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এগুলো বিষয়ে জানাবো।

যারা গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন তাদের এই তথ্যগুলো অনেকটা উপকারে আসবে ভর্তি হওয়ার জন্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক গ্রীন ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি ও যোগ্যতা সহ এই সম্পর্কিত সকল বিষয়ে।

গ্রীন ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

গ্রীন ইউনিভার্সিটিতে আগামী ২১ জুন পর্যন্ত ভর্তি চলবে। গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট এই দুটি প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। পরবর্তীতে আবারো ভর্তি বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে।

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলে সরাসরি গ্রীন ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পরবর্তীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আমরা জানিয়ে দেবো।

গ্রীন ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা ২০২৬

গ্রীন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কিছু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে এগুলো যোগ্যতা যাদের মধ্যে রয়েছে তারাই কেবলমাত্র ভর্তির জন্য আবেদন করতে পারবে। গ্রিন ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা গুলো হলো:

১. এসএসসি এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫ থাকতে হবে। তবে যাদের এসএসসি অথবা এইচএসসি যেকোনো একটা পরীক্ষায় জিপিএ ২.০০ রয়েছে, তাদের উভয় পরীক্ষা মিলিয়ে ন্যূনতম জিপিএ ৬.০০ থাকতে হবে।

২. GCE ‘O’ লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে এবং ‘A’ লেভেলে কমপক্ষে দুইটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এই সাতটি বিষয়ের মধ্যে একজন শিক্ষার্থীকে অবশ্যই চারটি বিষয়ে কমপক্ষে ৪টি ‘B’ বা জিপিএ ৪.০০ এবং বাকি তিনটি বিষয়ে ৩টি ‘C’ বা জিপিএ ৩.৫ পেতে হবে।

আরো পড়ুন:  ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি খরচ, সাবজেক্ট লিস্ট ২০২৬

৩. যে সকল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধার সন্তান তাদের জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৫.০০ থাকলে আবেদন করতে পারবে তবে এর জন্য কিছু ডকুমেন্টস এর ফটোকপি লাগবে যেমন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রশংসা পত্র, গেজেট, মুক্তিবার্তা, মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয় পত্র, জন্ম এবং মৃত্যু শংসাপত্র, মুক্তিযোদ্ধাদের তথ্যের ডেটাবেজ এবং সরকারি ভাতার বই।

গ্রীন ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার জন্য এই যোগ্যতা গুলো প্রয়োজন হবে তবে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আরও বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হতে পারে তাই ভর্তি হওয়ার আগে আপনি কোন প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন সেই অনুযায়ী দেখে নিতে পারেন।

গ্রীন ইউনিভার্সিটি পড়ার খরচ – গ্রীন ইউনিভার্সিটি টিউশন ফিস

গ্রীন ইউনিভার্সিটি পড়ার খরচ বা টিউশন ফি লোকাল স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এর প্রোগ্রাম অনুযায়ী নির্ধারণ হয়ে থাকে নিচে সেই তালিকা দেওয়া হলো:

Local Students Fees

Programs Total Credit Total Fees
BSc in EEE 144 594,750 Tk
BSc in ADS 138 652,650 Tk
BSc in Textile 161 573,300 Tk
BSc in SWE 144 652,350 Tk
BBA 132 604,950 Tk
BSc in CSE 144 738,750 Tk
LL.B (Hons) 132 756,550 Tk
BSS in Sociology 131 398,550 Tk
BA (Hons) in English 131 490,250 Tk
BSS in Journalism & Media Communication 132 453,150 Tk

International Students Fees

Programs Total Credit Total Fees USD
Bsc in CSE 144 $6280
BSc in EEE 144 $5560
BSc in Software Engineering 144 $5560
BSc in Textile Engg 161 $5265
LLB (Hons) 132 $6520
BA (Hons) in English 131 $4122
BBA 132 $5200
BSS (Hons) in Sociology 131 $3598
LL.M 36 $1000
MBA (Regular) 60 $2220
BSc in Artificial Intelligence and Data Science 138 $5380
BSS (Hons) in Journalism and Media Communication 132 $4144
আরো পড়ুন:  জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, পড়ার খরচ ২০২৬

উপরে উল্লেখিত প্রতিটি প্রোগ্রামের ডিউরেশন চার বছর। এবং প্রতিটা প্রোগ্রামে ৮ থেকে ১২ টা করে সেমিস্টার রয়েছে।

গ্রিন ইউনিভার্সিটি ভর্তি আবেদন পদ্ধতি

গ্রীন ইউনিভার্সিটিতে অনলাইনে ভর্তি আবেদন করা যায় এর জন্য কয়েকটি স্টেপ রয়েছে সেই কয়েকটি স্টেপে খুব সহজে আবেদন করা যাবে নিচে সেই আবেদন পদ্ধতি ধাপগুলো দেওয়া হলো:

১. গুগলে সার্চ করে গ্রীন ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা সরাসরি applyonline.green.edu.bd এই ওয়েবসাইটের মধ্যে যাবেন। ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে লগইন করে নিতে হবে।গ্রিন ইউনিভার্সিটি ভর্তি আবেদন পদ্ধতি

২. গ্রাজুয়েট অথবা আন্ডার গ্রাজুয়েট নামে দুইটি বাটন থাকবে সেখান থেকে যে প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন সেই প্রোগ্রামের উপর প্রেস করবেন।গ্রিন ইউনিভার্সিটি ভর্তি আবেদন পদ্ধতি

৩. ভর্তি যোগ্যতা গুলো ভালোভাবে করে নিবেন তারপরে নিচের দিকে একটি লাল রঙের I Have Read & Agree লেখা বাটনে প্রেস করবেন।

৪. এবার প্রোগ্রাম সিলেক্ট করবেন তারপরে Apply বাটনে প্রেস করবেন।

৫. যেগুলো তথ্য চাইবে সবগুলো তথ্য দেওয়ার পরে Next বাটনে প্রেস করবেন।

৬. সবকিছু ঠিক থাকলে এবার আবেদন ফি যে কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে দিবেন।

এভাবেই গ্রিন ইউনিভার্সিটি তে ভর্তির জন্য আবেদন করতে পারবেন তবে ভর্তি হওয়ার সময় বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে যেগুলো অবশ্যই সঠিকভাবে দিবেন।

গ্রীন ইউনিভার্সিটি সাবজেক্ট লিস্ট

গ্রীন ইউনিভার্সিটিতে কয়েকটি প্রোগ্রাম রয়েছে প্রতিটি প্রোগ্রামে কয়েকটি করে সাবজেক্ট রয়েছে প্রোগ্রাম ও সেগুলো সাবজেক্ট লিস্ট নিচে দেওয়া হলো:

Science and Engineering

S No Subject
1 BSc in Computer Science and Engineering (CSE)
2 BSc in Electrical and Electronic Engineering (EEE)
3 BSc in Software Engineering
4 BSc in Textile Engineering
5 BSc in Artificial Intelligence and Data Science

Arts and Social Sciences

S No Subject
1 BA (Honos) in English
2 BSS in Sociology
3 BSS in Journalism and Media Communication
আরো পড়ুন:  ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, খরচ ২০২৬

Business Studies

S No Subject
1 Bachelor of Business Administration (BBA)

LAW

S No Subject
1 Bachelor of Laws (LLB Hons)

গ্রীন ইউনিভার্সিটি কোথায়

গ্রীন ইউনিভার্সিটি এর ঠিকানা হলো: পূর্বাচল, আমেরিকান সিটি, কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৬১, ঢাকা বাংলাদেশ। ২০০৩ সালে এই বিশ্ববিদ্যালয়ের একটি স্থাপিত হয়।

গ্রীন ইউনিভার্সিটি যোগাযোগ মাধ্যম

গ্রীন ইউনিভার্সিটি এর সাথে যোগাযোগ করার জন্য এই মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন:

ফোন: ০৯৬১৪৪৮২৪৮২

মোবাইল নাম্বার: ০১৩২৪৭১৩৫০৩, ০১৩২৪৭১৩৫০৪

ইমেইল: admission@green.edu.bd

ওয়েবসাইট: green.edu.bd

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানতে পেরেছেন গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি সম্পর্কিত সকল তথ্য। এই তথ্যগুলো আপনাদের ভর্তি হতে অনেকটা উপকারে আসবে। তবুও যদি এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন।

এবং আমাদের ওয়েব সাইটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত তথ্য দেওয়া হয়ে থাকে তাই যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল।

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment