বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৩ বছর মেয়াদি বি-স্পোর্টস প্রথম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয়, বিভাগীয় বা জেলা পর্যায়ে খেলোয়াড়ি অভিজ্ঞতা রয়েছে এমন নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এই কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬।

ভর্তি পরীক্ষা আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টায় বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল ০৮ অক্টোবর ২০২৬ (সোমবার) বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ২০২১, ২০২২ বা ২০২৩ সালের এস.এস.সি/সমমান এবং ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালের এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খেলোয়াড়ি অভিজ্ঞতার ক্ষেত্রে ছেলেদের জন্য ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, টেনিস, সাঁতার, বাস্কেটবল, বক্সিং ও শুটিং বিভাগে জাতীয়, বিভাগীয় বা জেলা পর্যায়ের সনদ প্রযোজ্য। মেয়েদের জন্য অ্যাথলেটিক্স, বক্সিং, ফুটবল, ক্রিকেট, জিমন্যাস্টিক্স, টেনিস, সাঁতার, শুটিং ও হকি বিভাগে একই ধরনের অভিজ্ঞতা প্রয়োজন।
আবেদন ফি ১,০০০ টাকা অনলাইনে প্রদান করতে হবে। প্রার্থীরা বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইট bkspds.gov.bd অথবা bksp.gov.bd-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়াটি হলো: bkspds.gov.bd > Applicant Registration > Apply > Admission on B.Sports (pass) Under NU 2025-2026 > Form Fillup > Submit > Payment > PDF Download > Print।
ভর্তি পরীক্ষার দিন প্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের প্রিন্ট কপি, সদ্য তোলা ০৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এসএসসি ও এইচএসসি মার্কশীট, প্রশংসাপত্র ও খেলার অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের প্রয়োজনীয় খেলার পোশাক ও সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে। চূড়ান্ত ভর্তির সময় খেলার সনদপত্র এবং এসএসসি/এইচএসসি পরীক্ষার মূল মার্কশীট ও প্রশংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
সাধারণ তথ্যের জন্য অফিস চলাকালীন ০১৭১৩২৪৬০৪০, ০১৯১৭৭৮০৪৩০, ০১৭২০২০৬০৭৬ এবং অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনে ০১৬৭২০৯৩৩৪৬ নম্বরে যোগাযোগ করা যাবে।