মেট্রোলের ভাড়ার তালিকা, সময়সূচী, স্টেশন লিস্ট এবং টিকিট কাটার নিয়ম সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু তথ্য এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে।
প্রতিদিন মেট্রোরেলে করে অসংখ্য যাত্রী চলাচল করে থাকে কিন্তু সঠিক ভাড়া এবং সময়সূচী অনেকেরই জানা নেই তাহলে চলুন এই সমস্ত বিষয়ে নিচের অংশগুলো থেকে জেনে নেওয়া যাক।
মেট্রোরেল ভাড়ার তালিকা – মেট্রোরেল ভাড়ার তালিকা ২০২৬
১৭ টি স্টেশন হয়ে প্রতিদিন মেট্রোরে চলাচল করে থাকে। স্টেশন অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়ে থাকে মেট্রোরেলের সকল স্টেশনের ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:
| স্টেশনের নাম | টিকেট মূল্য |
|---|---|
| উত্তরা উত্তর (প্রথম স্টেশন) | ০০ টাকা |
| উত্তরা সেন্টার | ২০ টাকা |
| উত্তরা দক্ষিণ | ২০ টাকা |
| পল্লবী | ৩০ টাকা |
| মিরপুর-১১ | ৩০ টাকা |
| মিরপুর-১০ | ৪০ টাকা |
| কাজীপাড়া | ৪০ টাকা |
| শেওড়াপাড়া | ৫০ টাকা |
| আগারগাঁও | ৬০ টাকা |
| বিজয় সরণি | ৬০ টাকা |
| ফার্মগেট | ৭০ টাকা |
| কারওয়ান বাজার | ৮০ টাকা |
| শাহবাগ | ৮০ টাকা |
| ঢাকা বিশ্ববিদ্যালয় | ৯০ টাকা |
| সচিবালয় | ৯০ টাকা |
| মতিঝিল | ১০০ টাকা |
| কমলাপুর (শেষ স্টেশন) | ১০০ টাকা |
উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত গেলে ১০০ টাকা ভাড়া লাগবে। যদি পর্যায়ক্রমে একটি স্টেশন করে কম হয় তাহলে ১০ টাকা করে কম হবে। উদাহরণ স্বরূপ: উত্তরা সেন্টার স্টেশন থেকে উঠে উত্তরা দক্ষিণ ষ্টেশনে নামলে ভাড়া হবে ১০ টাকা।
মেট্রোরেলের সময়সূচি – মেট্রোরেল আজকের সময়সূচি
মেট্রোরেলের সময়সূচি ৩টি ভাগে বিভক্ত যেমন: সাপ্তাহিক কর্ম দিবসের সময়সূচী, শুক্রবারের সময়সূচী এবং সরকারি ছুটির দিনের সময়সূচি। সবগুলো সময়সূচি আলাদাভাবে নিচে দেওয়া হলো:
সাপ্তাহিক কর্ম দিবসের সময়সূচী
শনিবার থেকে বৃহস্পতিবার মেট্রোলের সাপ্তাহিক কর্ম দিবস। এই সাপ্তাহিক কর্ম দিবসে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৬:৩০ মিনিটে। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭:১৫ মিনিটে।
উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯:৫০ মিনিটে। মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ১০:৩০ মিনিটে। মেট্রোরেল আসে পিক আওয়ারে প্রতি ৮ মিনিট পরপর এবং অফ পিক আওয়ারে প্রতি ১০ থেকে ১২ মিনিট পরপর।
শুক্রবারের সময়সূচী
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচী: উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে দুপুর ৩:৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে দুপুর ৩:২০ মিনিটে।
উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন রাত ৯:৫০ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন রাত ১০:৩০ মিনিট। শুক্রবারে সকালে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।
অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি
উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৬:৩০ মিনিটে। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭:১৫ মিনিটে।
উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯:৫০ মিনিটে। মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ১০:৩০ মিনিটে।
মেট্রোরেলের টিকিট কাটার নিয়ম ২০২৬
মেট্রোরেলের টিকিট ২ টি উপায়ে কাটতে পারবেন একটি হল সরাসরি নিজে টিকিট কাটা মেশিনের মাধ্যমে এবং আরেকটি হল সেখানে কর্মরত ব্যক্তিদের মাধ্যমে।
নিজে নিজে মেশিনের মাধ্যমে মেট্রোরেলের টিকিট কাটার জন্য প্রথমে যেকোন স্টেশনের টিকিট কাটা মেশিন এর কাছে যেতে হবে এরপরে মেশিনের স্কিনে একক যাত্রা নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন তারপরে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যেতে চান সেই দুই স্টেশন সিলেক্ট করবেন ও ঠিক আছে বাটনে ক্লিক করবেন।
এবার টিকিটের মূল্য দেখাবে টিকিটের মূল্য পরিশোধ করার জন্য মেশিনের স্কিনের ডানপাশে ভাড়া প্রদান করুন নামে একটি বুথ দেখতে পাবেন সেখানে টাকা প্রবেশ করাবেন। কিছুক্ষণের মধ্যে আরেকটি বুথ দিয়ে টিকিট চলে আসবে সেখান থেকে নিয়ে নিবেন।
যদি টিকিটের মূল্যের থেকে বেশি টাকা বুথের মধ্যে প্রবেশ করান তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন বাকি টাকাগুলো ফেরত দেওয়া হবে। এভাবে মেশিনের মাধ্যমে নিজে নিজে মেট্রোলের টিকিট কাটতে পারবেন।
আর মেশিনের মাধ্যমে নিজে কাটতে না পারলে সেখানে ম্যানুয়ালি টিকেট কাটার জন্য কাউন্টার রয়েছে এবং সেখানে কর্মরত ব্যক্তিরা রয়েছে তাদেরকে গিয়ে শুধুমাত্র বলবেন কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যেতে চান এবং টিকিটের মূল্য দিয়ে দিবেন তাহলে তারা আপনাকে টিকিট কেটে দিয়ে দিবে।
ঢাকা মেট্রো রেল স্টেশন লিস্ট – মেট্রোরেল স্টেশন কোথায় কোথায়
বর্তমানে ১৭ টি স্টেশন নিয়ে মেট্রোরেল চলাচল করে থাকে সর্বপ্রথম স্টেশন হলো উত্তরা উত্তর এবং সর্বশেষ স্টেশন হলো কমলাপুর। সবগুলো স্টেশনের নাম বাংলা ও ইংরেজিতে নিচে দেওয়া হলো:
| স্টেশনের নাম বাংলা | স্টেশনের নাম ইংরেজি |
|---|---|
| উত্তরা উত্তর | Uttara North |
| উত্তরা সেন্টার | Uttara Center |
| উত্তরা দক্ষিণ | Uttara South |
| পল্লবী | Pallabi |
| মিরপুর-১১ | Mirpur-11 |
| মিরপুর-১০ | Mirpur-10 |
| কাজীপাড়া | Kazipara |
| শেওড়াপাড়া | Shewrapara |
| আগারগাঁও | Agargaon |
| বিজয় সরণি | Bijoy Sarani |
| ফার্মগেট | Farmgate |
| কারওয়ান বাজার | Karwan Bazar |
| শাহবাগ | Shahbag |
| ঢাকা বিশ্ববিদ্যালয় | Dhaka University |
| সচিবালয় | Secretariat |
| মতিঝিল | Motijheel |
| কমলাপুর | Kamlapur |
বর্তমানে মেট্রোরেলের এই ১৭টি স্টেশন রয়েছে যেগুলো স্টেশন হয়ে প্রতিনিয়ত মেট্রোরেল চলাচল করে থাকে।
মেট্রোরেল বন্ধ কবে – মেট্রোরেল সময়সূচি বন্ধ
মেট্রোরেল একেবারে সারা দিনের জন্য বন্ধ থাকে না শুধুমাত্র শুক্রবার সকালবেলা মেট্রোরেল বন্ধ থাকে। অর্থাৎ শুক্রবারে সীমিত পরিসরে যাত্রী সেবা দিয়ে থাকে। এছাড়াও ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনে মেট্রোরেল বন্ধ থাকে।
ঢাকা মেট্রোরেল ম্যাপ – মেট্রোরেল স্টেশন ম্যাপ
ঢাকা মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত একটি ম্যাপ রয়েছে ম্যাপটি নিচে দেওয়া হলো।
মেট্রোরেল ভ্রমণে কিছু প্রয়োজনীয় তথ্য
মেট্রোরেল ভ্রমণে কিছু সাবধানতা ও গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা প্রয়োজন এতে করে মেট্রোরেল ভ্রমণ অনেকটা আরামদায়ক ও নিরাপদ হবে।
- স্টেশন থেকে টিকিট সংগ্রহ করবেন এবং সেটি নিজের কাছে সাবধানে রাখবেন।
- টিকিট স্ক্যান করে ভিতরে প্রবেশ করতে হবে তাই এটি ভাঙ্গা যাবে না।
- প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করলে অবশ্যই মেঝেতে দেওয়া হলুদ লাইনের পেছনে দাঁড়াবেন।
- তাড়াহুড়ো না করে সুন্দরভাবে রেলের মধ্যে উঠবেন।
- দরজার সামনে বিশৃঙ্খলা না করে আগে থেকে ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের নামতে দিবেন।
- ভিতরে প্রবেশ করে কোন ধরনের খাবার খাবেন না।
- মেট্রোরেলের ভেতরে ধূমপান করা থেকে বিরত থাকবেন।
- উচ্চস্বরে কথা বলা অথবা গান বাজানো থেকে বিরত থাকবেন।
- রেলের ভিতরে থুথু বা পানের পিক ফেলবেন না এটা সম্পূর্ণ নিষিদ্ধ।
- বড় এবং ভারী মালামাল এর ব্যাগ নিয়ে উঠবেন না।
- দরজায় হেলান দেয়া বা ঝুলে থাকা যাবে না।
- কোন বয়স্ক বা অসুস্থ যাত্রী থাকলে তাদেরকে বসার জায়গা দিতে পারেন।
- ট্রেনের ভেতরে জরুরী কোন পরিস্থিতি তৈরি হলে ইমারজেন্সি বাটন ব্যবহার করবেন।
- নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেলে সাবধানে নেমে যাবেন।
এই তথ্য গুলো যদি আপনারা জেনে থাকেন এবং মেট্রোরেলে চলাচল করার সময় মেনে চলেন তাহলে আপনার এবং অন্যান্য যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমন হবে।
লেখকের মন্তব্য
আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা জানতে পেরেছেন মেট্রোরেলের ভাড়ার তালিকা এবং সময়সূচী সহ আরো বেশ কিছু বিষয়ে যা আপনাদের মেট্রোরেলে চলাচল করতে অনেকটা উপকারে আসবে।
তবুও এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন।







