ঢাকা টু রাজশাহী ও রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচি এবং ভাড়ার তালিকা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। ট্রেনে ভ্রমণ করতে চাইলে অবশ্যই এই তথ্যগুলো আপনাদের জেনে রাখা প্রয়োজন।
এছাড়াও আপনারা আরো জানতে পারবেন ট্রেনের টিকিট অনলাইনে বুকিং দেওয়ার নিয়ম, ঢাকা টু রাজশাহী ট্রেন স্টেশন লিস্ট, কত কিলোমিটার এবং কত ঘন্টা সময় লাগে এই সবগুলো বিষয়ে।
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৬
ঢাকা টু রাজশাহী প্রতিনিয়ত ৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: ধুমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও পদ্মা এক্সপ্রেস। নিচে এই ট্রেনগুলোর সময়সূচী দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) | সকাল ৬:০০ মিনিট | সকাল ১১:৪০ মিনিট | বৃহস্পতিবার | ৫ ঘন্টা ৪০ মিনিট |
| বনলতা এক্সপ্রেস (৭৯১) | দুপুর ১:৩০ মিনিট | বিকাল ৫:৪৫ মিনিট | শুক্রবার | ৪ ঘন্টা ১৫ মিনিট |
| সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) | দুপুর ২:৩০ মিনিট | রাত ৮:২০ মিনিট | রবিবার | ৫ ঘন্টা ৫০ মিনিট |
| মধুমতি এক্সপ্রেস (৭৫৫) | দুপুর ৩:০০ মিনিট | রাত ১০:৩০ মিনিট | শনিবার | ৭ ঘণ্টা ৩০ মিনিট |
| পদ্মা এক্সপ্রেস (৭৫৯) | রাত ১০:৪৫ মিনিট | ভোর ৪:০০ মিনিট | মঙ্গলবার | ৫ ঘন্টা ১৫ মিনিট |
প্রতিটি দিন নির্দিষ্ট সময়ে ছাড়ে সেজন্য ট্রেন ছাড়ার কমপক্ষে আধা ঘন্টা আগে স্টেশনে পৌঁছাবেন এবং টিকিট সংগ্রহ করে ট্রেনে উঠবেন।
রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬
রাজশাহী টু ঢাকা পাঁচটি আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো হলো: মধুমতি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস। নিচে সবগুলো ট্রেনের সময়সূচি দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| মধুমতি এক্সপ্রেস (৭৫৬) | সকাল ৬:৪০ মিনিট | দুপুর ২:০০ মিনিট | শনিবার | ৭ ঘন্টা ২০ মিনিট |
| বনলতা এক্সপ্রেস (৭৯২) | সকাল ৭:০০ মিনিট | সকাল ১১:৩৫ মিনিট | শুক্রবার | ৪ ঘন্টা ৩৫ মিনিট |
| সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) | সকাল ৭:৪০ মিনিট | দুপুর ১:১০ মিনিট | রবিবার | ৫ ঘন্টা ৩০ মিনিট |
| পদ্মা এক্সপ্রেস (৭৬০) | বিকাল ৪:০০ মিনিট | রাত ৯:১৫ মিনিট | মঙ্গলবার | ৫ ঘন্টা ১৫ মিনিট |
| ধুমকেতু এক্সপ্রেস (৭৭০) | রাত ১১:২০ মিনিট | ভোর ৪:৪০ মিনিট | বুধবার | ৫ ঘন্টা ২০ মিনিট |
রাজশাহী টু ঢাকা এই ট্রেনগুলো চলাচল করে থাকে আপনারা দিন এবং রাতের যেকোনো সময় যেকোনো ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারেন।
ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া – রাজশাহী টু ঢাকা ট্রেনের ভাড়া
ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া আসন বিভাগ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রতিটি ট্রেনে কয়েকটি করে আসন বিভাগ রয়েছে সেই আসন বিভাগ অনুযায়ী কত টাকা ভাড়া তা নিচে দেওয়া হলো: 
ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ৪৫০ টাকা |
| স্নিগ্ধা | ৮৬৩ টাকা |
| এসি সিট | ১০৩৫ টাকা |
বনলতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ৪৯৫ টাকা |
| স্নিগ্ধা | ৯৪৯ টাকা |
| এসি সিট | ১১৩৯ টাকা |
সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ৪৫০ টাকা |
| স্নিগ্ধা | ৮৬৩ টাকা |
| এসি সিট | ১০৩৫ টাকা |
মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ৫৮৫ টাকা |
| এসি সিট | ১৩৪০ টাকা |
পদ্মা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ৪৫০ টাকা |
| স্নিগ্ধা | ৮৬৩ টাকা |
| এসি বার্থ | ১৫৯৭ টাকা |
প্রতিটি ট্রেনের ভাড়া আসন বিভাগ অনুযায়ী নির্ধারণ হয়ে থাকে তবে বিভিন্ন সময়ে এই ভাড়া পরিবর্তন হয়ে কম বেশি হতে পারে।
ঢাকা থেকে রাজশাহী কমিউটার ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে রাজশাহী সরাসরি কোন কমিউটার ট্রেন চলাচল করে না তবে রাজশাহী কমিউটার ও ঢাকা কমিউটার দুইটি ট্রেন রয়েছে যেটা ঈশ্বরদী থেকে ঢাকা এবং ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ এই রুটে চলাচল করে।
ঢাকা কমিউটার ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে ভোর ৫:০০ মিনিটে ও ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌছায় সকাল ১১:১০ মিনিটে।
রাজশাহী কমিউটার ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে দুপুর ১২:২০ মিনিটে ও চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায় রাত ১০:৩০ মিনিটে।
ঢাকা টু রাজশাহী ট্রেনের অনলাইন টিকেট বুকিং
ঢাকা টু রাজশাহী ট্রেনের অনলাইন টিকিট মাত্র কয়েকটি ধাপেই বুকিং দিতে পারবেন কিন্তু অনেকেই নিয়ম জানেন না তাই নিচে বিস্তারিত নিয়ম দেওয়া হলো:
১. ঢাকা টু রাজশাহী ট্রেনের অনলাইন টিকেট বুকিং দেওয়ার জন্য eticket.railway.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। কিছু তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে লগইন করে নিবেন।
২. ঢাকা টু রাজশাহীর রুট নির্বাচন করতে হবে, টিকিট বুকিং এর তারিখ নির্বাচন করতে হবে এরপরে আসন বিভাগ নির্বাচন করে ট্রেন সার্চ করতে হবে।
৩. সবগুলো ট্রেনের নাম চলে আসবে সেখান থেকে যে ট্রেনের টিকিট বুকিং দিতে চাচ্ছেন সেই ট্রেনের নামের নিচে আসন বিভাগ থাকবে সেখানে থেকে Book Now অপশনে প্রেস করবেন।
৪. কোচ নির্বাচন করতে হবে তারপরে পছন্দ অনুযায়ী যেকোনো একটি সিট নির্বাচন করতে হবে এবং কন্টিনিউ পার্সেস বাটনে প্রেস করতে হবে।
৫. মোবাইল নাম্বারে ৪ সংখ্যার ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই ভেরিফিকেশন কোড বসিয়ে ভেরিফাই করে নিতে হবে।
৬. টিকিট ক্রয়কারী ব্যক্তির নাম, মোবাইল নাম্বার ও জিমেইল দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। অবশ্যই সবগুলো তথ্য সঠিক দিতে হবে।
৭. যেকোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টিকিটের মূল্য পেমেন্ট করতে হবে তাহলেই টিকিট বুকিং দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে।
View Ticket অপশনে প্রেস করলে টিকিটের অনলাইন কপি পেয়ে যাবেন সেটা আপনারা আপনাদের মোবাইলের সংগ্রহ করে রেখে দিলেই সে টিকিটের মাধ্যমে ঢাকা টু রাজশাহী ট্রেনে যেতে পারবেন।
ঢাকা টু রাজশাহী ট্রেন স্টেশন লিস্ট
ঢাকা টু রাজশাহী চলাচলকারী ট্রেনগুলো বেশ কয়েকটি স্টেশন হয়ে চলাচল করে থাকে এবং সেই স্টেশনগুলোতে অল্প সময়ের জন্য যাত্রা বিরতি নিয়ে থাকে। নিচে স্টেশনগুলোর নাম দেওয়া হলো:
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর রেলওয়ে স্টেশন
- টাঙ্গাইল রেলওয়ে স্টেশন
- ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন
- এসএইচ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন
- জামতৈল রেলওয়ে স্টেশন
- উল্লাপাড়া রেলওয়ে স্টেশন
- বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন
- চাটমোহর রেলওয়ে স্টেশন
- ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন
- আব্দুলপুর রেলওয়ে স্টেশন
- আড়ানী রেলওয়ে স্টেশন
- রাজশাহী রেলওয়ে স্টেশন
ঢাকা টু রাজশাহী কত কিলোমিটার
ঢাকা টু রাজশাহী এর সড়কপথে আনুমানিক দূরত্ব ২৫২ কিলোমিটার ও ঢাকা টু রাজশাহীরের রেলপথে দূরত্ব প্রায় ৩৩৪ কিলোমিটার।
ঢাকা থেকে রাজশাহী ট্রেনে কত ঘন্টা লাগে
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের মাধ্যমে যেতে সর্বনিম্ন ৪ ঘন্টা ১৫ মিনিট থেকে সর্বোচ্চ ৭ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত সময় লাগে। এই সময় কম বেশি হওয়ার কারণ হলো বিভিন্ন ট্রেন বিভিন্ন রুট হয়ে চলাচল করে সেজন্য এরকম সময় কম বেশি হয়ে থাকে।
লেখকের মন্তব্য
আশা করছেন প্রিয় বন্ধুরা আপনারা জানতে পেরেছেন ঢাকা টু রাজশাহী ও রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচি এবং ভাড়ার তালিকা সহ আরো বেশ কিছু বিষয়ে যেগুলো আপনাদের অনেকটা উপকারে আসবে।
এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী ও ভাড়া জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। ধন্যবাদ।