ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৬ – ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী

ঢাকা টু কক্সবাজার ও কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ ট্রেনের টিকিট কিভাবে কাটবেন, স্টেশন লিস্ট এই সকল বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো।

ট্রেন যাত্রায় অবশ্যই এই বিষয়গুলো আপনাদের জেনে রাখা প্রয়োজন তাহলে চলুন জেনে নেওয়া যাক ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়া ও সময়সূচী সহ আরো বেশ কিছু বিষয়ে।

ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৬

ঢাকা টু কক্সবাজার দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো হলো: পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস। দুইটি ট্রেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে চলাচল করে থাকে সেই সময়সূচী নিচে দেওয়া হলো:

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
পর্যটক এক্সপ্রেস (৮১৬) সকাল ৬:১৫ মিনিট দুপুর ২:৪০ মিনিট বুধবার ৮ ঘন্টা ২৫ মিনিট
কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) রাত ১১:০০ মিনিট সকাল ৭:২০ মিনিট সোমবার ৮ ঘন্টা ২০ মিনিট

এই নির্দিষ্ট সময় গুলোতে ট্রেনগুলো চলাচল করে থাকে শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত। আপনারা আপনাদের পছন্দের সময় অনুযায়ী যেকোন টেনের মাধ্যমে যাত্রা করতে পারবেন।

কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬

কক্সবাজার টু ঢাকা প্রতিনিয়ত দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। নিচে এই দুইটি ট্রেনের সময়সূচি দেওয়া হলো:

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) দুপুর ১২:৩০ মিনিট রাত ৯:০০ মিনিট মঙ্গলবার ৮ ঘন্টা ৩০ মিনিট
পর্যটক এক্সপ্রেস (৮১৫) সন্ধ্যা ৭:৪৫ মিনিট ভোর ৪:২০ মিনিট বুধবার ৮ ঘন্টা ৩৫ মিনিট
আরো পড়ুন:  ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী, ট্রেনের ভাড়া ও টিকিট ২০২৬

ট্রেন গুলো একেবারে নির্দিষ্ট সময়ে ছাড়ে সেজন্য অবশ্যই নির্দিষ্ট সময়ের কমপক্ষে আধাঘন্ট আগে গিয়ে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করবেন। এতে ট্রেন মিস করার সম্ভাবনা থাকবেনা।

ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৬

ঢাকা টু কক্সবাজার রুটে চলাচলকারী দুইটি ট্রেনের আলাদা আলাদা তিনটি করে আসন বিভাগ রয়েছে সেই আসন বিভাগ অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়ে থাকে। নিচে দুইটি ট্রেনের প্রতিটি আসন বিভাগের ভাড়া দেওয়া হলো:

পর্যটক এক্সপ্রেস ট্রেন ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৭৫৪ টাকা
স্নিগ্ধা ১৪৪৩ টাকা
এসি সিট ১৭২৮ টাকা

কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৭৫৪ টাকা
স্নিগ্ধা ১৪৪৩ টাকা
এসি বার্থ ২৬৪৪ টাকা

ঢাকা টু কক্সবাজার ট্রেনের কেবিন ভাড়া

ঢাকা টু কক্সবাজার কেবিন ভাড়া জনপ্রতি আনুমানিক ২৬০০ টাকা হয়ে থাকে। তবে সিঙ্গেল এবং ডাবল কেবিনের ভাড়া এর মধ্যে পার্থক্য রয়েছে। সিঙ্গেল কেবিনের ভাড়া কিছুটা কম হয়ে থাকে আর ডাবল কেবিনের ভাড়া কিছুটা বেশি হয়ে থাকে।

আপনারা যখন টিকিট কাটবেন তখন আপনারা আরো ভালোভাবে ঢাকা টু কক্সবাজার ট্রেনের কেবিনের ভাড়া জেনে নিবেন জেনে শুনে তারপরে টিকিট কাটবেন।

তবে সবাই যদি প্রাপ্ত বয়স্ক হন তাহলে কেবিনের ভাড়া বেশি লাগতে পারে আর সাথে যদি অপ্রাপ্তবয়স্ক কোন বাচ্চা থাকে তাহলে ভাড়া কম লাগতে পারে।

ঢাকা টু কক্সবাজার ট্রেন টিকেট কাটার নিয়ম

ঢাকা টু কক্সবাজার ট্রেন টিকিট কাটার নিয়ম দুইটি সরাসরি রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে এবং অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। এখন আমরা জানবো অনলাইনের মাধ্যমে ঢাকা টু কক্সবাজার ট্রেন টিকেট কাটার নিয়ম।

১. প্রথমে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে গুগলে গিয়ে eticket.railway.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন।

২. ওয়েবসাইটে নিজের কিছু তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন।ঢাকা টু কক্সবাজার ট্রেন টিকেট কাটার নিয়ম

আরো পড়ুন:  সিলেট টু ময়মনসিংহ বাসের সময়সূচী, ভাড়া, কাউন্টার নাম্বার

৩. ওয়েবসাইটের হোম পেজে কিছু অপশন থাকবে সেখান থেকে ঢাকা টু কক্সবাজার ট্রেন রুট নির্বাচন করবেন, তারিখ ও ক্লাস অর্থাৎ আসন বিভাগ নির্বাচন করে Search Train অপশনে প্রেস করবেন।ঢাকা টু কক্সবাজার ট্রেন টিকেট কাটার নিয়ম

৪. দুইটি ট্রেনের নাম চলে আসবে সেখান থেকে যে ট্রেনের টিকিট করতে চাচ্ছেন সেই ট্রেনের নামের নিচে আসন বিভাগ থাকবে সেই আসনের টিকিট কাটার জন্য Book Now অপশনে প্রেস করবেন।ঢাকা টু কক্সবাজার ট্রেন টিকেট কাটার নিয়ম

৫. ট্রেনের কোচ নির্বাচন করতে হবে তারপরে পছন্দ অনুযায়ী যেকোন সিট নির্বাচন করতে হবে। অবশ্যই ফাঁকা রয়েছে এরকম সিট নির্বাচন করতে পারবেন। সিট নির্বাচন করে Continue Purchase অপশনে প্রেস করবেন।

৬. মোবাইল নাম্বারে ৪ সংখ্যার ভেরিফিকেশন কোড আসবে সেই কোড বসিয়ে ভেরিফাই করে নিতে হবে।

৭. টিকিট ক্রয় কারী ব্যক্তির নাম, মোবাইল নাম্বার ও জিমেইল ঠিকানা দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।

৮. টিকিটের মূল্য পেমেন্ট করতে হবে সেজন্য যেকোন একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট এর মাধ্যমে টিকিটের নির্দিষ্ট পরিমাণ মূল্য পেমেন্ট করে দিবেন।

টিকিটের মূল্য পেমেন্ট করার সাথে সাথে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে তখন View Ticket অপশনে প্রেস করে টিকিটের অনলাইন কপি সংগ্রহ করে সেই টিকিটের মাধ্যমে টাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন।

ঢাকা টু কক্সবাজার ট্রেন স্টেশন লিস্ট

ঢাকা টু কক্সবাজার ট্রেনগুলো কয়েকটি স্টেশন হয়ে চলাচল করে থাকে সেই স্টেশনের নামগুলো নিচে দেওয়া হলো:

  • ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
  • ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  • চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
  • কক্সবাজার রেলওয়ে স্টেশন

ঢাকা টু কক্সবাজার রুটে চলাচলকারী দুইটি ট্রেনই আলাদা আলাদা সময়ে এগুলো স্টেশন হয়ে চলাচল করে থাকে।

ট্রেন ভ্রমনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

আমরা অনেকেই ট্রেন ভ্রমণ করে থাকি কিন্তু ট্রেন ভ্রমনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো জেনে রাখা প্রয়োজন।

  • ঢাকা টু কক্সবাজার যেহেতু অনেক দূর সেজন্য কিছুদিন আগে থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করে রাখুন যাতে করে সিটে বসে আরামে যেতে পারেন।
  • অনলাইনে টিকিট কাটলে তার প্রিন্ট বা ডিজিটাল কপি অবশ্যই সাথে রাখবেন। এবং সাথে জাতীয় পরিচয় পত্র রাখতে পারেন।
  • প্রয়োজনীয় সকল জিনিস ব্যাগের মধ্যে ভালোভাবে নিয়ে নিবেন এবং অতিরিক্ত বড় ব্যাগ না নেওয়ার চেষ্টা করবেন।
  • ব্যাগ সব সময় নিজের কাছে রাখার চেষ্টা করুন।
  • ট্রেন ছাড়ার কমপক্ষে আধা ঘন্টা আগে স্টেশনে পৌঁছাতে হবে এবং নিজের সিট খুঁজে নিতে হবে।
  • হুড়োহুড়ি করে ট্রেনের মধ্যে উঠে যাবেন না এতে করে পকেটমার হয়ে যেতে পারে।
  • অন্য কেউ কোন খাবার দিলে সেটা খাওয়া যাবে না তাই নিজেই কিছু শুকনো খাবার নিয়ে ট্রেনে উঠবেন।
  • জানালা দিয়ে মাথা বা কোন ডিভাইস বের করে দিবেন না এবং ট্রেনের দরজায় গিয়ে দাঁড়াবেন না।
  • দূরের রাস্তায় ভ্রমণ হলে সাথে পাওয়ার ব্যাংক রাখতে পারেন।
  • সাথে ছোট বাচ্চা বা বৃদ্ধ কেউ থাকলে তাদের দিকে খেয়াল রাখতে হবে।
  • ট্রেনের মধ্যে উচ্চস্বরে কথা না বলে চুপ করে থাকার চেষ্টা করবেন।
  • রাতে ভ্রমণ করলে সাথে থাকা মূল্যবান জিনিসগুলো অনেক বেশি সাবধানে রাখতে হবে।
  • নির্দিষ্ট গন্তব্য পৌঁছে গেলে তাড়াহুড়ো না করে আস্তে করে ট্রেন থেকে নেমে যাবেন।
আরো পড়ুন:  ঢাকা টু চট্টগ্রাম বাসের সময়সূচী, ভাড়া, কাউন্টার নাম্বার ২০২৬

এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আপনাদের ট্রেন যাত্রা হবে নিরাপদ ও সুন্দর।

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা জানতে পেরেছেন ঢাকা টু কক্সবাজার ও কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ আরো অনেকগুলো বিষয়ে। ট্রেন যাত্রায় অবশ্যই সময়টা খেয়াল রাখা প্রয়োজন নয়তো ট্রেন মিস করতে পারেন।

আর এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী ও ভাড়া জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। ধন্যবাদ।

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment