
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়টির ছয়টি অনুষদের ভর্তি পরীক্ষা চার দিনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিইউপির ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি উল্লেখ করা হয়নি।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ১ ও ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা হবে ২ জানুয়ারি।
এ ছাড়া ৮ জানুয়ারি সায়েন্স ও টেকনোলজি অনুষদ, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদ, মেডিকেল স্ট্যাডিজ অনুষদ এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিইউপির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে, তা পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে কি না—এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেওয়া হয়নি।